নদীয়া শান্তিপুর থেকে আমেরিকার মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিলো "মা বাসন্তী"
দি নিউজ লায়নঃ রাজা সুরথ মানসিক উদ্দেশ্যে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষের দুর্গাপুজো শুরু করেন। বসন্তকালের নাম অনুসারে বাসন্তী পুজো প্রচলিত হয়। পরবর্তীতে সারা জায়গায় ছড়িয়ে পড়ে ।ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে থাকা হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে।
কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রাবণকে পরাজিত করতে শরৎকালের অকালবোধন করেছিলেন। যা আমরা বেশিরভাগই মেনে চলি। তবে এখনো বেশ কিছু সাবেকি বাড়িতে, বাসন্তী পূজোর রেওয়াজ রয়েছে।
এইরকমই নদীয়া শান্তিপুর চৌগাছা পাড়ার থেকে 18 ইঞ্চি র প্রতিমা দু'মাস ধরে তৈরি করার পর, রওনা দিয়েছে আমেরিকার মেক্সিকো শহরের উদ্দেশ্যে। মৃৎশিল্পী সুমিত পাল বলেন, মেক্সিকোতে প্রবাসী এক বাঙ্গালী সঙ্গে আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দুর্গাপুজোর ঠিক পরে তাকে অর্ডার দেওয়া হয় প্রতিমা নির্মাণের জন্য। আজ মা বাসন্তী সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মেক্সিকো তে।

Post a Comment